‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ এ শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে ৪৫ তম জাতীয় বিজ্ঞান, প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.কায়েসুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক বিএম হেমায়েত হোসেন, প্রধান শিক্ষক সোহরাব হোসেন কিরন ও প্রধান শিক্ষক সেলিম রেজা প্রমুখ।