ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনিতে প্রবাসীর ঘরে অগ্নি সংযোগের অভিযোগ

মাদারীপুরের কালকিনিতে গভীর রাতে মোসাঃ মুসলীমা জামান-(৫১) নামে এক অসহায় পরিবারের একটি ঘরে অগ্নি সংযোগের অভিযোগ পাওয়া গেছে। এতে করে প্রায় চার লক্ষাধীক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের দাবি। আজ বুধবার ভোররাতে এ অগ্নি সংযোগের ঘটনা ঘটে।
ভূক্তভোগী পরিবার ও এলাকা সুত্রে জানা গেছে, পৌর এলাকার লক্ষিপুর পখিরা গ্রামের অসহায় মুসলীমা জামানদের নিজ বাড়ির জমিতে কয়েক বছর পূর্বে তার প্রবাসী ছোটবোন একটি ঘর উত্তোলন করেন। কিন্তু ওই ঘরে কেউ না থাকার সুযোগে কেবা-কাহারা তার ঘরে অগ্নি সংযোগ করে পালিয়ে যায়। পরে মুহুর্তের মধ্যে পুরো ঘরে আগুন ছরিয়ে পরে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় এলাকাবাসী প্রায় দুই ঘন্টা ব্যাপী প্রানপন চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু তাৎক্ষনিক ওই ঘর ও ঘরের সমন্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে করে প্রায় চার লক্ষাধীক টাকার ক্ষতিসাধন হয়েছে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এবং এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।