ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ কেজি এলপিজির দাম বেড়ে ‌১৪৭৪ টাকা

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে আরও ৪১ টাকা বেড়েছে। ভোক্তা পর্যায়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নতুন দর ঘোষণা করে বিইআরসি।

এছাড়া ভোক্তাপর্যায়ে বোতলজাত করা এলপিজির ৫.৫ কেজির দাম ৬৭৬ টাকা, ১২.৫ কেজি ১৫৩৬ টাকা, ১৫ কেজি ১৮৪৩ টাকা, ১৬ কেজি ১৯৬৬ টাকা, ১৮ কেজি ২২১১ টাকা, ২০ কেজি ২৪৫৭ টাকা, ২২ কেজি ২৭০৩ টাকা, ২৫ কেজি ৩০৭২ টাকা, ৩০ কেজি ৩৬৮৬ টাকা, ৩৩ কেজি ৪০৫৪ টাকা, ৩৫ কেজি ৪৩০০ টাকা ও ৪৫ কেজির এলপিজির দাম ৫৫২৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসির ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে মূসকসহ প্রতিকেজির মূল্য ১২২ টাকা ৮৬ পয়সায় সমন্বয় করা হয়েছে। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির মূসকসহ প্রতি কেজির মূল্য ১১৯ টাকা ৪ পয়সায় সমন্বয় করা হয়েছে। এছাড়া মূসকসহ অটোগ্যাসের প্রতি লিটারের মূল্য টাকা ৬৭ টাকা ৬৮ পয়সায় সমন্বয় করা হয়েছে।