ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুরান ঢাকায় জুতার কারখানায় অগ্নিকাণ্ড

রাজধানীর পুরান ঢাকার মাহুতটুলিতে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পাঁচটি ইউনিট কাজ করে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করা হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, পুরান ঢাকার মাহুতটুলিতে একতলা ভবনের নিচতলায় জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।