ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
পপুলার লাইফের লক্ষ্যমাত্রা অর্জনকারী উন্নয়ন কর্মকর্তাদের কক্সবাজার আনন্দ ভ্রমন ও বার্ষিক সম্মেলন-২০১৯

জঙ্গী ও মাদক মুক্ত সমাজ গড়াতে চান পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এমডি

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর লক্ষ্যমাত্রা অর্জনকারী উন্নয়ন কর্মকর্তাদের কক্সবাজার আনন্দ ভ্রমন ও বার্ষিক সম্মেলন-২০১৯ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হোটেল সী প্যালেসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান পাটোয়ারী। কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ  কর্তৃপক্ষের সম্মানিত সদস্য গকুল চাঁদ দাস, নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) ড. শেখ মহঃ রেজাউল ইসলাম ও (যুগ্ম সচিব) খলিল আহমদ, পরিচালক (উপ-সচিব) আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে প্রায় ৪ হাজার কর্মকর্তা/কর্মী অংশগ্রহণ করেন।

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের আনন্দ ভ্রমণ, বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক সম্মেলনে বেকারত্ব দূরীকরণ, জঙ্গী ও মাদক মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করেছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এমডি বিএম ইউসুফ আলী।

গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) কক্সবাজার হোটেল সি প্যালেস হল রুমে বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সাবেক সচিব মো. শফিকুর রহমান পাটওয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে মো. শফিকুর রহমান পাটওয়ারী বলেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী যেভাবে এগিয়ে যাচ্ছে, যেভাবে বীমা দাবীর টাকা পরিশোধ করছে, অন্যান্য কোম্পানীগুলোকেও আমি আহ্বান করছি আপনারাও এগিয়ে আসেন। তাহলে বাংলাদেশের অর্থনীতি আরো সচল হবে। আমি আশাবাদি আপনারা সবাই একসাথে কাজ করলে বাংলাদেশ একদিন উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। ১৯৪১ সালের যে উন্নত বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, আমরা অবশ্যই ঐ পর্যায় পৌঁছাতে পারবো।

সভাপতির বক্তব্যে বিএম ইউসুফ আলী বলেন, জনগণের টাকা জনগণকে ফিরিয়ে দিলে, বীমা দাবীর টাকা পরিশোধ করলে কোম্পানীর টাকা কমে না বরং বাড়ে। আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করে এ বীমা সেক্টরকে আরও এগিয়ে নিয়ে যাবো। বাংলাদেশের বিভিন্ন সেক্টরের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী অগ্রগণ্য কর্মসূচি হিসেবে বীমা সেক্টরকে নিয়েছেন। পপুলার লাইফ ই এদেশের নেতৃত্ব দেবে। বেকার সমস্যার সমাধান করবে। জঙ্গী মুক্ত ও মাদক মুক্ত সমাজ গঠন করবে। পপুলার লাইফ মাদক বিরোধী কর্মকান্ডের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পর পর ১১ বার পুরস্কার পেয়েছে । আপনাদের শ্লোগান ‘মাদককে না বলুন’। আমরা একদিন সুখী সমৃদ্ধ ও উন্নয়ণশীল বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ। সোনার বাংলা গঠনে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী গুররুত্বপূর্ন ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বীমা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পপুলার লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তা ও সদস্যদের পুরস্কার প্রদান করা হয়। সম্মেলন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।