মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা বেগম। আজ সোমবার সকালে ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর কাউন্সিলর মো.আনোয়ার হোসেন বেপারীর সভাপতিত্বে প্রধান শিক্ষক সেলিম মিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, প্রধান শিক্ষক বি.এম হেমায়েত হোসেন, স্কুলের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও শিকারমঙ্গল মানবকল্যাণ সংগঠনের সভাপতি বি.এম রাজিব হোসেনসহ শিকারমঙ্গল মানবকল্যাণ সংগঠনের নেতৃবৃন্দ।