ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ এবং আজ বুধবার সকালে প্রভাতফেরি উপজেলা সদরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিনি অডিটরিয়াম হলরুমে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এম.পি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. কায়েসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল তালুকদার, আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান সরদার ও নারী নেত্রী কহিনুর বেগম প্রমুখ।