ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোয়ালিফায়ারে বরিশাল, চট্টগ্রামের বিদায়

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফ পর্বের প্রথম ম্যাচে আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নেমেছিল ফরচুন বরিশাল।
তামিম ইকবাল এবং কাইল মায়ার্সের জোড়া ফিফটির সুবাদে ৩১ বল হাতে রেখেই ৭ উইকেটের দুর্দান্ত এক জয় পেয়েছে বরিশাল।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বরিশাল। প্রথমে ব্যাটিংয়ে নেমে বরিশালকে ১৩৬ রানের সহজ লক্ষ্য দেয় চট্টগ্রাম। জবাব দিতে নেমে সাত উইকেট এবং ৩১ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। এতে চট্টগ্রামের বিদায়ে কোয়ালিফাইয়ার নিশ্চিত হয় বরিশালের।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় বরিশাল। ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন ওপেনার সৌম্য সরকার। এরপর তামিম ইকবালের সহজ ক্যাচ তালু বদ্ধ করতে ব্যর্থ হন সৈকত আলী। পরের বল থেকেই ব্যাট চালাতে থাকেন তামিম।
বরিশাল অধিনায়কের ব্যাটিং তাণ্ডব দেখ ব্যাট চালাতে থাকেন কাইল মায়ার্সও। শুভাগত হোমের এক ওভারে ২৬ রান তোলেন এই ক্যারিবিয়ান ব্যাটার। দুজনের ব্যাটে ভর করে জয়ে পথে ছুটতে থাকে বরিশাল।
২৫ বলে ফিফটি তুলে নেন মায়ার্স। পরের বলেই ক্যাচ আউট হন এই ডান হাতি ব্যাটার। এরপর তামিমকে সঙ্গ দেন ডেভিড মিলার। ১৩ বলে ১৭ রান করে মিলার আউট হলেও ৪১ বলে ফিফটি তুলে নেন বরিশাল অধিনায়ক।
শেষ পর্যন্ত মুশফিকের ৬ বলে ৫ রান এবং তামিম ইকবালের ৪৩ বলে ৫২ রানের অপরাজিত ইনিংসে ভর করে সাত উইকেট এবং ৩১ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল।