ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার বেইলি রোডের অগ্নিকান্ডে, কালকিনির শিক্ষার্থী জিহাদের মৃত্যু

ঢাকার বেইলি রোডে ভয়াবহ অগ্নিকান্ডে মাদারীপুরের কালকিনির মো. জিহাদ শিকাদার-(২০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত জিহাদ শিকদার উপজেলার কয়ারিয়া এলাকার রামারপোল গ্রামের জাকির শিকদারের ছেলে। এবং চলতি বছরের এইচ.এস.সির ছাত্র। আজ শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নিহতের পরিবার।
এলাকা ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার কয়ারিয়া এলাকার রামারপোল গ্রামের জাকির শিকদারের কলেজ পড়ুয়া ছেলে জিহাদ তার পরিবারকে আর্থিক সহযোগীতা করার জন্য পরালেখার পাসাপাসি বেইলি রোডের ওই ভবনের একটি হোটেলে কাজ করে আসছেন। কিন্তু হঠাৎ করে বৃহস্পতিবার দিবাগত রাতে ওই ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে এতে করে ওই শিক্ষার্থী জিহাদ মরা যান।
এ ব্যাপারে কয়রিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান নুরমোহাম্মদ বলেন, জিহাদ অগ্নিকান্ডে মারা গেছে। জিহাদ ওই ভবনের একটি হোটেলের কর্মচারি ছিলেন।