ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনিতে বিভিন্ন সামাজিক কাজ করে আসছেন নুরুজ্জামান সরদার

‘সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে’ এই শ্লোগানকে বুকে লালন করে আসন্ন মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলায় বিভিন্নভাবে সামাজিক কাজ করে আসছেন কালকিনি উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্র নেতা ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যুক্তরাষ্ট্র শাখার সাবেক সভাপতি মো. নুরুজ্জামান সরদার। তিনি দীর্ঘদিন যাবত সমাজের বিভিন্ন সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে সামাজিক সেবা মূলক কাজ করে যাচ্ছেন। নুরুজ্জামান সরদার কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারেরচর (সমিতির হাট) গ্রামের ঐতিহ্যবাহী সরদার বাড়ির মোঃ আকফত আলী সরদার (মাস্টার) এর পুত্র। নুরুজ্জামান সরদারের পিতা একজন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। ছয় ভাই ও এক বোনের মধ্যে নুরুজ্জামান সরদার ৫ম। বর্তমানে নুরুজ্জামান সরদারের বাবা, মা, চার ভাই, বোন, বোনের জামাই, নিজের ছেলে মেয়ে ও ভাই, বোনের ছেলে মেয়ে সহ পরিবারের প্রায় ২০জন সদস্যদের নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছেন। নুরুজ্জামান সরদার যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের একজন নিবেদিত প্রাণ হওয়ার কারনে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার হাতিয়ার হিসেবে তাকে যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসাবে মনোনীত করেন এবং সততা ও নিষ্ঠার সাথে সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন।

উপজেলার বেশ কয়েকজন সুবিধাভোগী বলেন, নুরুজ্জামান সরদার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা,এতিম খানায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে সাধারণ মানুষের মনের মনি কোঠায় স্থান করে নিয়েছেন। তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমরা তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।
নুরুজ্জামান সরদার বলেন, আমি ছাত্র জীবন থেকে ছাত্রলীগ করেছি। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ করেছি এবং যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি। তবে আমি মানুষের সেবা করতে ভালোবাসি। তাই আমি সারা জীবন মানুষের সেবা করে যেতে চাই।