ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিবি দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৪ মার্চ) সকাল সাড়ে ৯টায় পিলখানার বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন তিনি।

পরে সরকারপ্রধান আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন ছাড়াও অভিবাদন গ্রহণ করেন। এরপর কুচকাওয়াজ শেষে বিজিবিতে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য ৭২ জনকে পদক পরিয়ে দেন।

বিজিবি সদস্যদের চেইন অব কমান্ড মেনে কাজ করার নির্দেশ দিয়ে সরকারপ্রধান বলেন, শৃঙ্খলা এবং চেইন অব কমান্ড একটি বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। বিজিবির প্রতিটি সদস্যকে চেইন অব কমান্ড এবং কর্তৃপক্ষের আদেশ মেনে চলতে হবে।