ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে সুগারমিলে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

চট্টগ্রামের কর্ণফুলীর ইছানগরে এস আলমের সুগারমিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

সোমবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কর্ণফুলী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শোয়েব হোসাইন মুন্সী গণমাধ্যমকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্রথমে আমাদের ৬ টি ইউনিট কাজ শুরু করে।’

তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তাও জানা যায়নি।