রাঙামাটি: চিকিৎসা খরচ জোগাড় করতে না পেরে গলায় ব্লেড চালিয়ে আত্মহননের চেষ্টা করেছেন রাঙামাটির লংগদু উপজেলার মো. জামাল হোসেন (৫৫) নামে এক ব্যক্তি।
বুধবার (০৬ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি এ চেষ্টা চালান।
লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. মেজবাহ উদ্দীন বলেন, জামালের শ্বাসনালি কেটে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।