ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১০টায় গণভবনে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে এ সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ভারতীয় হাইকমিশনারের আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।