ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ায় কনসার্ট হামলায় দায় স্বীকার করলেন গ্রেফতারকৃত ৩ জন

রাশিয়ায় কনসার্ট হলে হামলার ঘটনায় অভিযুক্ত ৪ সন্দেহভাজনের মধ্যে ৩ জন আদালতে শুনানিতে দোষ স্বীকার করেছেন।

খবর অনুসারে, মস্কোর কনসার্ট হলে হামলায় ১৩০ জনেরও বেশি লোককে হত্যার ঘটনায় অভিযুক্ত চার সন্দেহভাজনের মধ্যে তিনজন রবিবার রাশিয়ার একটি আদালতে এই ঘটনার জন্য দোষ স্বীকার করেছেন।

মস্কোর বাসমানি জেলা আদালত আনুষ্ঠানিকভাবে দালের্দজন মিরজোয়েভ (৩২), সাইদাকরামি রাচাবালিজোদা (৩০)  মো. মুখাম্মাদসোবীর ফয়জভ, ১৯; এবং শামসিদিন ফরিদুনি (২৫) কে দোষী সাব্যস্ত করা হয়েছে। তারা একটি গ্রুপে সন্ত্রাসী হামলা চালানোর সাথে জড়িত। এই অপরাধে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে।

 

আদালত গ্রেফতারকৃতদের আগামী ২২ মে পর্যন্ত প্রাক-বিচার হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।