সংবাদকর্মীরা সমাজের গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। তাদের লেখনীর মধ্য দিয়ে সমাজের ভালো-মন্দ সবকিছুই ফুটে ওঠে। আর এই সংবাদকর্মীদের সহায়তা ছাড়া পুলিশ সদস্যরাও অসহায় বলে আখ্যায়িত করলেন নেত্রকোণা দুর্গাপুর সার্কেলের নবাগত এএসপি সাইদুর রহমান রুবেল।
বৃহস্পতিবার (২ মে) দুপুরে দুর্গাপুর থানায় সংবাদকর্মীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় এইসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ দূর করেতে পুলিশের পাশাপাশি সংবাদকর্মীরাও দীর্ঘ দিন ধরে কাজ করে আসছে। আপনাদের এই সহায়তা কারণেই আমরা মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ অনেকাংশেই নির্মূল করতে পেরেছি। ভবিষ্যতেও এই সহায়তা অবহৃত রাখা ও কোনো কিছু প্রচারের আগে এই ঘটনার সত্যতা যাচাই করার আহ্বান জানান তিনি।
এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, প্রতিষ্ঠাতা প্রেসক্লাব সভাপতি সাহাদাত হোসেন কাজল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকনসহ সকল সংবাদকর্মীরা।
উল্লেখ, এএসপি সাইদুর রহমান রুবেল গত ২৩ এপ্রিল দুর্গাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করে। আর আসার মাত্র চার দিনের মাথায় ২৩ এপ্রিল উপজেলা বারমারী লক্ষীপুর থেকে উদ্ধারকৃত অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত ও মূল আসামিকে আটক করে এবং গত ২৬ এপ্রিল কলমাকান্দার সিদলী গ্রামের গৃহবধূ পারভিনকে শ্বাসরোধে হত্যার মূল আসামিদের আটকে দুটি হত্যা মামলার রহস্য উন্মোচন করেন তিনি।