ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর বংশালে ট্রাক চাপায় নিহত একজন

,

রাজধানীর বংশালের নাজিম উদ্দিন রোডে রাস্তা পারাপারের সময় দুই ট্রাকচাপায় মো. শফিক উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (২৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মো. রফিক বলেন, আমরা বাবা নাজিমুদ্দিন রোড এলাকায় হেঁটে রাস্তা পারাপার সময় দুই ট্রাকের মধ্যে পড়ে গুরুতর আহত হন। পরে খবর পেয়ে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।