ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে গুণীজন সংবর্ধনা দিল ক্যানভাস অব বাংলাদেশ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গুণীজন সংবর্ধনা দিয়েছে ক্যানভাস অব বাংলাদেশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ড্যাফোডিল প্লাজায় সমাজের বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের এ সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

অনুষ্ঠানে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের চেয়ারম্যান ডা. এম ইয়াছিন আলীর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা রোটারীয়ান গোলাম মোস্তফা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্যানভাস অব বাংলাদেশের সাধারণ সম্পাদক চিত্রশিল্পী শহীদুল ইসলাম।