ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের দিন সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে পাঁচজনের মৃত্যু

রাজধানীর সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। ঈদের দিন বৃহস্পতিবার বিকাল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নৌ-পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে তাৎক্ষণিকভাবে নারী-শিশুসহ নিহত পাঁচজনের নাম-পরিচয় জানা যায়নি। লঞ্চে ওঠা-নামার রশি ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।