ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে গৃহবধূর আত্মহত্যা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় শারমিন আকতার (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার সকালে চন্দনাইশ পৌরসভার পূর্ব জোয়ারা এলাকায় ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। শারমিন ওই এলাকার প্রবাসী মো. করিমের স্ত্রী। তাদের দুটি সন্তান রয়েছে।

চন্দনাইশ থানার ওসি ওবায়দুল ইসলাম জানান, শনিবার সকালে বাসার সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় শারমিনের নিথর দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।