ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাসারে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যুর অভিযোগ

মাদারীপুরের ডাসারে হিটস্ট্রোকে মো. মোসলেম ঘরামী-(৮৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার দুপুরে উপজেলার কাজীবাকাই এলাকার পূর্ব মাইজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তীব্র গরমে জমিতে কাজ করতে গিয়ে তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে। নিহত মোসলেম ঘরামী উপজেলার কাজীবাকাই এলাকার এসলাম ঘরামীর ছেলে।
এলাকা ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের জমিতে কাজ করতে যান নিহত কৃষক মোসলেম ঘরামী। প্রচুর রোদে গরমে হঠাৎ জমিতে অসুস্থ হয়ে পড়েন ওই কৃষক। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে তার নিজ বাড়িতে নিয়ে আসলে সেখানে তিনি মারা যায়।
এ ব্যাপারে কাজীবাকাই এলাকার ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ হাওলাদার বলেন, ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমের তাপমাত্রা সইতে না পেরে হিটস্ট্রোক করে মোসলেম ঘরামী মারা গেছেন।