ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনিতে বালুবাহী ট্রলি উল্টে নিহত -১

অবৈধ বালুবাহী ট্রলি উল্টে মাদারীপুরের কালকিনিতে মোঃ জামিল সরদার-(২৪) নামে এক শ্রমিক নিহত হয়েছে। নিহত ওই শ্রমিক পৌর এলাকার পশ্চিম শিকারমঙ্গল গ্রামের জাহাঙ্গীর সরদারের ছেলে। আজ রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ নিহত জামিল সরদারের লাশ উদ্ধার করেছে। তবে ঘটনায় পর থেকে ঘাতক ট্রলি চালক পলাতক রয়েছে।
নিহতের পরিবার, পুলিশ ও হাসপাতাল সুত্রে জানাগেছে, অবৈধ বালুবাহী ট্রলি উপজেলার সিডিখান এলাকার বটতলা থেকে মিয়ারহাটের উদ্দেশ্যে রওনা দেন। ট্রলিটি শিকারমঙ্গল ইউনিয়নের চরফতে বাহাদুর গ্রামের আবুল হোসেন মোল্লার বাড়ির সামনে আসলে খাদে পড়ে উল্টে যায়। এসময় ট্রলির নিচে চাপা পড়ে শ্রমিক জামিল সরদার গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। খবর পেয়ে কালকিনি থানার এস.আই কিবরীয়া নিহত জামিল সরদারের লাশ উদ্ধার করেন। তবে ঘটনার পর থেকে ট্রলি চালক পলাতক রয়েছেন।
এ ব্যাপারে কালকিনি থানার এস.আই কিবরীয়া বলেন, খবর পেয়ে নিহত ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের পরিবার অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।