ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি

মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। বুধবার বিকাল ৩টায় রাজধানীর নয়াপল্টনে এ সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি।

মঙ্গলবার যৌথ সভা শেষে নয়াপল্টনর সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী জানান, বিকাল ৩টায় নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে অনুমতি চাওয়া হয়েছে।