ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুরান ঢাকার ওয়ারীতে অজ্ঞান পার্টির কবলে রিক্সাচালক, খোয়ালেন রিক্সাটি

রাজধানীর ওয়ারীর’হটকেক ফাস্টফুডের’
পাশে ওয়্যার স্ট্রীট এর গলির ভিতরে অজ্ঞান পার্টির কবলে পড়ে অজ্ঞাত রিক্সা চালক খুইয়েছেন তার রিকশাটি। তার আনুমানিক বয়স ৩৫ বছর।

আজ সোমবার (২৯ এপ্রিল) সাড়ে নয়টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ওয়ারী থানা-পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করে ওয়ারী থানার সহ উপপরিদর্শক (এএসআই) বিধু জানান, খবর পেয়ে আজ রাতের দিকে ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় ওই রিক্সা চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে আসি। পরে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তার পাকস্থলী ওয়াশ দিয়ে মেডিসিন ভবনের ৬০১ নং ওয়ার্ডে ভর্তি দেন।

তিনি আরো জানান, খবর পেয়ে আমরা যখন ঘটনাস্থলে যাই তখন ওই রিকশাচালকটি আলতো আলতো কিছু কথা বলতে পারতো। সে তখন এতোটুকুই বলেছিল বংশাল থেকে একজন প্যাসেঞ্জার নিয়ে তিনি ওয়ারি এলাকায় এসেছিলেন। পথিমধ্যে তার পানি পিপাসা লাগলে ওই রিক্সার প্যাসেঞ্জার তাকে পানি খেতে দেয়। এরপর তার আর কিছুই মনে নেই। রাস্তার পাশে পড়েছিল সে। এ সময় তার রিক্সাটিও ঘটনাস্থলে পাওয়া যায়নি।
তবে ওই রিক্সা চালকের কাছে একটি বাটন মোবাইল পাওয়া গেছে। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।