ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনিতে বিনামূল্যে গবাদি পশু বিতরন

মাদারীপুরের কালকিনি উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুঃস্থ, প্রান্তিক ও নদী ভাঙ্গন কবলীত ৩০জন জেলেদের মাঝে বিনামূল্যে গবাদি পশু (বকনা বাছুর) বিতরন করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার, কৃষি কর্মকর্তা মিল্টন বিশ^াস, প্রানী সম্পদ কর্মকর্তা মো. জুলফিকার আলী ও শিক্ষা কর্মকর্তা মো. বদিউজ্জামান প্রমুখ।