ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সভাপতি আতিকুর ও সম্পাদক রতন

ডাসার উপজেলা প্রেসক্লাবের কমিটি ঘোষনা

মাদারীপুরের ডাসার উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মোঃ আতিকুর রহমান আজাদ (প্রতিদিনের সংবাদ) ও রতন দে (মানবকন্ঠ)কে সাধারন সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষনা করা হয়। আজ রোববার সকালে প্রেসক্লাব কার্যালয়ে এ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষনা করা হয়েছে। এ ছাড়া সহসভাপতি সঞ্জয় সরকার, যুগ্ন সম্পাদক সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী নাফিস ফুয়াদ, দপ্তর সম্পাদক মোঃ নাজমুল হোসেন, প্রচার সম্পাদক বিজন নাগ ও সিরাজুল ইসলাম অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে। এছারা কার্যকারী সদস্য সৈয়দ আশরাফুল আলম লাহিদসহ মোট ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষনা করা হয়।