প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মাদারীপুরের কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশের নিজ উদ্যোগে অনগ্রসর জনগোষ্ঠী বেদে পল্লীর শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকর খাতা, কলম ও পেন্সিল (আগামী ছয় মাসের জন্য) বিতরন করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ বিররনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ, উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. জাকির হোসেন, কালকিনি থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন, কৃষি কর্মকর্তা মিল্টন বিশ^াস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, সমবায় কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম প্রমুখ।