রাঙামাটি: রাঙামাটির লংগদু উপজেলায় বন্যহাতির আক্রমণে আরজা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ জুলাই) সকালে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরজা রাঙ্গীপাড়া ফরেস্ট অফিস এলাকার মৃত জহিরুল ইসলামের স্ত্রী।
ওসি বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হচ্ছে।