লালমনিরহাট: জেলার আদিতমারী উপজেলায় তিস্তা নদীতে অজ্ঞাত এক ব্যক্তির (৪০) হাত বাঁধা গলিত মরদেহ ভেসে এসেছে।
সোমবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার মহিষখোচা ইউনিয়নের সলেডি স্প্যার বাঁধ এলাকার মাঝের চর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মরদেহের হাতে একটি ঘড়ি ও মুখে পাকা দাড়ি থাকলেও পরনে কোনো পোশাক ছিল না। তবে দীর্ঘদিন পানিতে থাকায় মরদেহটিতে পচন ধরে। এ কারণে লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে স্থানীয়দের ধারণা, মরদেহটি উজান থেকে ভেসে এসেছে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, স্থানীয়রা কেউ মরদেহটির পরিচয় শনাক্ত করতে পারছেন না। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।