ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদী কারাগারে হামলা, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৮২ জন সাময়িক বরখাস্ত

নরসিংদী কারাগারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ, অস্ত্র, গুলি লুটসহ ৮২৬ জন আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৫ কর্মকর্তাসহ ৮২ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদের মধ্যে জেল সুপার ও জেলারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাময়িক বরখাস্ত ও বাকি ৭৭ জনকে কারা অধিদপ্তর থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার পর নরসিংদী কারাগারে সদ্য যোগ দেয়া জেলার আবু ইউসুফ বিষয়টি নিশ্চিত করেন। অন্যদিকে জেল থেকে পালিয়ে যাওয়া ৮২৬ বন্দির মধ্যে ৫৮২ জন আদালতে আত্মসমর্পণ করেন।

নরসিংদীর জেলার আবু ইউসুফ জানিয়েছেন, কারাগারে হামলার পর দায়িত্বে অবহেলার অভিযোগে জেলার, ডেপুটি জেলার ও জেল সুপারসহ ৫ কর্মকর্তাসহ ৭৭ কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়। এদের মধ্যে ৭৭ কারারক্ষীকে কারা অধিদপ্তর, ডেপুটি জেলার ও দুই সুবেদারকে ডিআইজি প্রিজন, জেলার ও জেল সুপারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়। ঘটনার ৩ দিন পর জেলার ও জেল সুপারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাময়িক বরখাস্ত করে এবং পরে গত ২৯ জুলাই ৭৭ কারারক্ষীসহ বাকিদের সাময়িক বরখাস্ত করা হয়।

নরসিংদী কোর্ট ইন্সপেক্টর (ওসি) ওদেদুজ্জামান বলেন, নরসিংদী কারাগার থেকে পালিয়ে পাওয়া ৮২৬ জন বন্দির মধ্যে আজ পর্যন্ত ৫৯২ জন বন্দি স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেন। পরে তাদের বিভিন্ন কারাগারে প্রেরণ করা হয়েছে।