ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিহত পুলিশ সদস্যের বাড়িতে শোকের মাতম

খুলনায় আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে সুমন ঘরামী নামে নামে এক পুলিশ সদস্য নিহত হন। নিহত পুলিশ সদস্য সুমন কুমার ঘরামীর বাড়ি বাগেরহাটের কচুয়ায় উপজেলায়।

শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা সংঘর্ষ চলাকালে ওই পুলিশ সদস্য নিহত হন।

বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসীন হোসেন।

 

সুমন উপজেলার গোপালপুর ইউনিয়নের কিসমত মালিপাটন গ্রামের মুক্তিযোদ্ধা শুশীল ঘরামীর ছেলে। তিনি খুলনা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।

গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান লিটন মোল্লা জানান, সুমন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ছিলেন। তার ৪ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে।

পরিবারের একমাত্র উপার্যনক্ষম ব্যক্তিকে হারিয়ে মুক্তিযোদ্ধা শুশীল ঘরামী বাকরুদ্ধ হয়ে পড়েছেন। মা গীতা রানী ও স্ত্রী পাগলীনী। তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমেছে বলেও জানান চেয়ারম্যান লিটন মোল্লা।