ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্দোলনে ভুক্তভোগীদের মামলা করার আহ্বান আসিফের

কোটা আন্দোলন ঘিরে হামলাকারীদের নামে সারা দেশে ভুক্তভোগীদের মামলা করার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (১২ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) পোস্ট দিয়ে তিনি ভুক্তভোগীদের এই আহ্বান জানান।

ফেসবুকে তিনি লেখেন, বিচারের আগে সন্ত্রাসীদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক অবস্থান নেওয়ার সুযোগ নেই।

আন্দোলনে হামলাকারী, হত্যাকারী সবার বিরুদ্ধে সারা দেশের ভিকটিমদের মামলা করার আহ্বান জানাচ্ছি। বিচার নিশ্চিত করা হবে।