ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশে বড় রদবদল

পুলিশে বড় ধরনের রদবদল আনা হয়েছে। দু’টি আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে একযোগে ৪১ পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা হয় এ প্রজ্ঞাপন।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ।

 

পুলিশ কর্মকর্তাদের বদলি ও পদায়নের তালিকা দেখতে ক্লিক করুন : প্রজ্ঞাপন-১ ও ২

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকারের পতনের পর পুলিশের শীর্ষ পদে বড় ধরনের রদবদল আনা হয়েছে। এর আগে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে সরিয়ে নতুন আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মো. ময়নুল ইসলামকে।