মাদারীপুর: কোটা সংস্কার আন্দোলনে মাদারীপুরে নিহতদের প্রত্যেক পরিবারকে দুই লাখ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়েত ইসলামী।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ঘটমাঝি এলাকায় সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আজাদ।
এর আগে নিহতের কবর জিয়ারত করেন জামায়েত ইসলামীর সদস্যরা। পরে কথা বলেন নিহতের স্বজনদের পাশে থাকারও আশ্বাস দেন তারা।
জামায়াতে ইসলামীর জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সোবহান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ জামায়েত ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আজাদ, ফরিদপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা খলিলুর রহমান, মাদারীপুর জেলা আমির আব্দুছ সোবহান খান, জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোকলেসুর রহমানসহ অনেকেই।