ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনিতে ডোবা থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার

মাদারীপুরের কালকিনিতে ডোবা থেকে হান্নান কবিরাজ (৬০) নামের এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে উপজেলার কুন্ডুবাড়ি এলাক থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত কবিরাজ মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের দক্ষিণ ধুয়াসার গ্রামের আজিজ কবিরাজের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা ডোবার মধ্যে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কালকিনি থানা-পুলিশ এসে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।