ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গর্ভবতী নারীদের স্বাস্থ্য সুরক্ষায় মা-সমাবেশ ও গণ শুনানি

নিরাপদ গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্যসেবা জোরদার করার লক্ষ্যে আজ মঙ্গলবার দুপুরে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে নোয়াখালী মা ও শিশু কল্যাণ কেন্দ্র মা সমাবেশ ও গণ শুনানি অনুষ্ঠিত হয়েছে।

নোয়াখালী মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ইনচার্জ ডাক্তার জিহাদুল হকের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক আবু সালেহ মো. ফোরকান উদ্দিন ও নোয়াখালী জেলা উপ- পরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আকবর হোসেন সোহাগ ও হাসিব আলামিন। এ সময় নিরাপদ স্বাস্থ্য সেবার বিষয়ে কোন সমস্যা আছে কিনা খোঁজ খবর নেন।

জানা যায়, গত ছয় মাসে নোয়াখালী মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ১২৩৪ নারীকে বিনামূল্যে নরমাল ডেলিভারি সুবিধা ও ৯৮ নারীকে সিজারসহ মোট ১৩৩৪ জনকে সেবা দিয়েছেন মা ও শিশু কল্যাণ কেন্দ্র।