চুয়াডাঙ্গায় ট্রেন দুর্ঘটনায় ৫৫ বছর বয়সী ওয়াদুদ হোসেন নামক এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। শুক্রবার রাত ৩টার দিকে চুয়াডাঙ্গা স্টেশনের রেললাইনে নকশিকাঁথা ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। নিহত ওয়াদুদ হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার পুরাতন হাসপাতালপাড়ার আজমত আলীর ছেলে।
ঘটনার পর স্থানীয় রেলওয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা মরদেহ উদ্ধার করেন। স্টেশন মাস্টার তথ্য জানানোর পর ঝিনাইদহ পিবিআই পুলিশ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করেন। দুপুর ১টায় নিহতের মরদেহ পরিবারের হাতে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এসআই জগদীশ চন্দ্র বসু জানিয়েছেন, খুলনা থেকে ছেড়ে আসা নকশিকাঁথা ট্রেনের সঙ্গে সংঘর্ষের ফলে নিহত ব্যক্তির মৃত্যু হয়েছে।