ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের নীতিগত সিদ্ধান্ত: আসিফ মাহমুদ

জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে এটি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার দুপুরে নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ জানান, সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনার সময় স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গ উঠে আসে। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে পরামর্শ করা হবে।

ভারতের সাম্প্রতিক অবস্থান নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, শেখ হাসিনা সরকারের অধীনে অনুষ্ঠিত তিনটি বিতর্কিত নির্বাচনকে অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে গেলেও একটি ভবন ভাঙার ঘটনায় ভারত বিবৃতি দিচ্ছে। এটি স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে, ওই বিষয়ে ভারতের আগ্রহ রয়েছে।