ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার কেরু চিনিকলে বোমা সদৃশ বস্তু উদ্ধার

চুয়াডাঙ্গার দর্শনা কেরু চিনিকল চত্বরে গত কয়েক দিনে একাধিক বোমা সদৃশ বস্তু উদ্ধার হয়েছে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। রবিবার যৌথবাহিনীর তল্লাশি অভিযানে চারটি লাল টেপ মোড়ানো বোমা সদৃশ বস্তু চিহ্নিত করা হয়। এর আগে, বৃহস্পতিবার ও শনিবারও দুটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়েছিল, যেগুলো র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিট নিরাপদভাবে বিস্ফোরিত করে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর জানান, রবিবার দুপুর ১২:৩০ টার দিকে কেরু চত্বরে পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্যদের সমন্বয়ে যৌথবাহিনী অভিযান চালিয়ে বোমাসদৃশ এসব বস্তু উদ্ধার করে। কেরুর পশ্চিমপাশের সীমানা পাঁচিল ঘেঁষে এ বস্তুগুলো পাওয়া যায়। পরবর্তীতে র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিটকে জানানো হয় এবং পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে।

কেরু চিনিকলে কর্মরত একাধিক কর্মকর্তা জানান, ধারাবাহিকভাবে বোমা উদ্ধার হওয়ায় চিনিকল চত্বরে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।