এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধসহ ৫ দফা দাবিতে গাজীপুরের ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের শিক্ষার্থী ও হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকরা
বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ও অধ্যক্ষ বরাবর স্মারকলিপি বেশ করেছেন। ইন্টার্ন চিকিৎসকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে এই আন্দোলনে নামে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ক্লাস ও চিকিৎসা সেবা বর্জন করে তারা ‘ছয় মাসের ডাক্তার মামা বাড়ি আবদার’ -‘ভুয়া ডাক্তার বাংলা ছাড়’ ‘জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’
এসব নানা স্লোগান তুলে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে হাসপাতালের সামনে অবস্থান নিয়ে
মানববন্ধন ও সমাবেশ করে। এ সময় আন্দোলনকারীরা বলেন, চিকিৎসা সুরক্ষা আইনের বাস্তবায়ন, শূন্য পদের চিকিৎসক নিয়োগ, ‘নামসর্বস্ব’ ম্যাটসের কার্যক্রম বন্ধসহ
তাদের সকল দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। সাম্প্রতিক ম্যাটস ও ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গৃহীত সিদ্ধান্তের বিরুদ্ধে তারা এই পাঁচ দফা দাবি জানাচ্ছেন।