ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে রোজার আগে শতাধিক পরিবারে ইফতার সামগ্রী

পবিত্র রমজানকে সামনে রেখে মাদারীপুর সদর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি জহির মৃধার উদ্যোগে শতাধিক অসচ্ছল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে পূর্বরাস্তি এলাকায় এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক বাচ্চু হাওলাদার, সদর উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মোল্লা, হুমায়ুন মোল্লা, বাবুল বেপারী, ইকবাল শেখ, ফারুক হাওলাদার, আরিফ শিকদার, মুরাদ হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জহির মৃধা এ উপলক্ষে বলেন, “আমাদের লক্ষ্য মানুষের হৃদয় জয় করা, যাতে আগামী নির্বাচনে তারেক জিয়ার নেতৃত্বে একটি শক্তিশালী সরকার গঠন করা যায়। এই উদ্যোগ তারই একটি অংশ।” তিনি জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে এবং রমজানের প্রস্তুতিতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।