ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবাসিক হোটেলে অভিযানে ৯ জন আটক : আসবাবপত্র পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আট নারীসহ ৯ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) রাত ১০ টায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
অভিযানের পরে বিক্ষুব্ধ জনতা ওই হোটেলে ভাংচুর চালিয়ে এক পর্যায়ে হোটেলের ভিতরে থাকা আসবাবপত্র বের করে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে আগুন ধরিয়ে দেয়। পরে তারা হোটেল বন্ধ করে দিতে স্লোগান দিতে থাকে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোটেল হ্যাভেন ফ্রেশ থেকে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৮ নারীসহ ৯ জনকে আটক করা হয়েছে। অভিযান শেষে বিক্ষুব্ধ জনতা ভাংচুর চালিয়ে আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। তাৎক্ষণিকভাবে কোনাবাড়ী থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারী ওই আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২ নারীসহ ১৬ জনকে আটক করে।