ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হিরোইন ও ইয়াবা সহ ৩ জনক আটক করেছে গোয়েন্দা পুলিশ

বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি(দক্ষিণ) ১২, শ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৭ গ্রাম হেরোইন সহ ০৩ জনকে গ্রেফতার করেছে।

ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি) সুপার মোঃ আনিসুজ্জামান নির্দেশনায়, পুলিশ পরিদর্শক মোঃ সাইদুল ইসলাম অফিসার ইনচার্জ ডিবি দক্ষিন নেতৃত্বে মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর একটি চৌকস ডিবি টিম, কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় ১২ মার্চ বিবাগত মধ্যে রাত পর্যন্ত পৃথক দুটি অভিযান চালিয়ে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন কদমতলী বন্দডাকপাড়া এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ মজিবর রহমান (৫২), পিতা-মোঃ নুরুল ইসলাম, সাং-বড়হাতিয়া, থানা-লোহাগড়া, জেলা-চট্রগ্রামকে ছয়শো পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম, (৪২), পিতা-মৃত আশরাফ আলী,সাং-তাবেলেরচর,(আলী আকবর ডেইল), থানা-কুতুবদিয়া, জেলা-কক্সবাজারকে ছয়শো পিস ইয়াবা ট্যাবলেট গ্রেফতার করা হয়েছে। পরে আর একটি পৃথক অভিযানে কেরাণীগঞ্জ মডেল থানার ভাগনা এলাকা থেকে পেশাদার মাদক ব্যবাসায়ী মোঃ মকবুল হোসেন (৪৫), পিতা-মৃত মজিবর রহমান, সাং-বালিগাঁও,থানা-টঙ্গীবাড়ীজেলা-মুন্সিগঞ্জ,বর্তমান-সাং- ভাগনার কাজ থেকে ২৭ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী নজরুল ইসলাম এর বিরুদ্ধে এর আগেও দুই মামলা ও আসামী মোঃ মকবুল হোসেন এর বিরুদ্ধে চারটা মাদক মামলা রয়েছে। ধৃত আসামীদের বিরুদ্ধে ১৩ মার্চ আজ বৃহস্পতিবার ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশে দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। ডিবির ওসি সাইদুল ইসলাম নিশ্চিত করেছেন।