বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও নিষিদ্ধকরণের দাবি জানিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট জনগণ আওয়ামী লীগের “কবর রচনা” করেছে এবং বর্তমান সরকারকে এ দলের “ডেথ সার্টিফিকেট” দিতে হবে। তিনি আওয়ামী লীগকে ফ্যাসিবাদী সংগঠন আখ্যা দিয়ে জাতীয় পার্টিকেও এর সহযোগী হিসেবে দায়ী করেন। ইশরাক আরও বলেন, আওয়ামী লীগের বিচার হলে জাতীয় পার্টিরও শাস্তি হওয়া উচিত।