ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপ—প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিভিন্ন পত্র—পত্রিকায় ও গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত সংবাদে প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আব্দুর রহমান খোকন। গতকাল শনিবার সকালে নরসিংদী প্রেস ক্লাবে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে আব্দুর রহমান খোকন বলেন, তিনি পর পর দুই বার রায়পুরা উপজেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক। কতিপয় স্বার্থন্বেসী মহল সামাজিক ও রাজনৈতিক ভাবে তাকে হয়রানি করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে মিথ্যা,বানোয়াট ও মনগড়া সংবাদ প্রকাশ করেছে। তিনি এ মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূইয়া, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ভিপি ইদ্রিস আলী মুন্সি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, নরসিংদী জেলা বিএনপি সদস্য ইফতিখার আহম্মেদ ভূইয়া ইতু, রায়পুরা উপজেলা বিএনপির সহ—সভাপতি এম. মোজাম্মেল হক চেয়ারম্যান, সহ সভাপতি এম ফখরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, রায়পুরা উপজেলা মহিলা দলের সভাপতি আরফিনা আসাদ প্রমুখ।