ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমাকে সুযোগ দিলে আমি পালং জাজিরার ব্যাপক উন্নয়ন করবো : জালালুদ্দিন আহমদ

আমাকে সুযোগ দিলে আমি পালং জাজিরার ব্যাপক উন্নয়ন করবো ইনশাআল্লাহ।

শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের জন সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহা সচিব মাওলানা জালালুদ্দিন আহমদ এ কথা বলেন।
তিনি আরো বলেন স্বাধীনতার পর থেকে যাদেরকে ভোট দিয়ে এমপি বানিয়েছেন তারা এমপি হয়ে তারা তাদের এবং তাদের আত্মীয়দের ভাগ্যের উন্নয়ন করেছে কিন্তু আপনাদের বা এলকায় যেই ধরনের উন্নয়ন করেরেনি,আমাকে আপনারা একবার সুযোগ করে দিন আমি কথা দিলাম পালং জাজিরার দৃষ্টিনন্দন উন্নয়নে কাজ করো, বিভিন্নক সময়ে সতন্ত্র সহ বিভিন্ন দলকে ভোট দিয়েছেন এবার খেলাফত মজলিসকে সমর্থন করে আমাকে রিক্সা মার্কায় ভোট দিয়ে সংসদে পাঠান আমি আপনাদের সন্তান আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।

৮ আগষ্ট শুক্রবার বিকালে পালেরচর ইউনিয়ন খেলাফত মজলিসের আয়োজনে পালেরচর মাদরাসা মাঠে ইউনিয়ন সভাপতি মাওলানা লিয়াকত হোসেনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন উপজেলা সিনিয়র সহসভাপতি মাওলানা আরিফুল ইসলাম মানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নুরুল আমিন, সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম,
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা সহসভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা আরিফুল ইসলাম, পৌরসভা সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সহসভাপতি মাওলানা রেজাউল করিম ফরিদি, সাধারণ সম্পাদক মোঃ রহিম বাদসা, সেনেরচর ইউনিয়ন সভাপতি মেম্বার আব্দুস ছালাম হাওলাদার, পালের চর ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন খেলাফত মজলিসের নেত্রীবৃন্দ ও এলাকাবাসী।