ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরের অভয়নগরে ব্যবসায়ী অপহরণ ও ৪ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা জনি গ্রেপ্তার

যশোরের অভয়নগরে ব্যবসায়ী অপহরণ ও ৪ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে নওয়াপাড়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনিকে যৌথবাহিনী খুলনা থেকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, গত বছরের জুলাইয়ে ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপুকে অস্ত্রের মুখে অপহরণ করে বালুতে পুঁতে রেখে একাধিক দফায় চাঁদা আদায় করেন জনি। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী চলতি বছরের ৩ আগস্ট জনিসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জনির বিরুদ্ধে মাদক ও অন্যান্য চাঁদাবাজির অভিযোগও তদন্ত করছে পুলিশ। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২৪ সালের নভেম্বরে তিনি বিএনপির পদ থেকে স্থগিত হন।