ঈদের বাকি আর কয়েক দিন। গ্রামে স্বজনদের সঙ্গে ঈদ করতে এরই মধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। গতকাল বৃহস্পতিবার রেলস্টেশন ও লঞ্চঘাটে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। সে তুলনায় স্বস্তি ছিল বাস টার্মিনালগুলোতে। তবে ঘরমুখো মানুষের চাপে শহরের ভেতরে যানজট ছিল অন্যান্য সময়ের চেয়ে বেশি