স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুরে গেছেন। সোমবার দিবাগত রাতে তিনি ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনি ক্যান্সারে আক্রান্ত এবং নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে সিঙ্গাপুরে যান।
তার একান্ত সচিব ও যুগ্মসচিব ড. মঞ্জুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নূরজাহান বেগমের সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত হবে বলে জানা গেছে। তিনি আগামী ১৭ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।
বাংলাদেশে উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তাদের বিদেশে চিকিৎসা গ্রহণের বিষয়টি নতুন নয়। বিশেষ করে জটিল রোগে আক্রান্ত ব্যক্তিরা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর, ভারত কিংবা যুক্তরাজ্যে যান।