ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহাসড়ক যানজট মুক্ত- ডিআইজি হাবিবুর রহমান

পুলিশ ও স্থানীয় সরকারের অক্লান্ত পরিশ্রমে ঢাকা-আরিচা মহাসড়ক যানজট মুক্ত বলে জানালেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। তিনি আজ (শনিবার) মহাসড়কের যানবাহন চলাচল পরিস্থিতি পরিদর্শনে এসে প্রেস ব্রিফিং কালে সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, ঈদে প্রায় ২৫ হাজারের মত গাড়ি যাতায়াত করে। এসব যানবাহন নিয়ন্ত্রণে পুলিশ ও হাইওয়ে পুলিশের পাশাপাশি স্থানীয় সরকার তৎপর রয়েছে। যাতে ঈদে মানুষের ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘœ হয়।
মহাসড়ক যানজট মুক্ত রয়েছে বলে দাবি করে তিনি আরো বলেন, এপর্যন্ত যানবাহনে কোন প্রকার চাঁদাবাজি, অজ্ঞান পার্টি বা মলম পার্টির তৎপরতা নেই। প্রতিবছর যাত্রীদের যে ধরনের যানজটের সম্মুখিন হতে হয় এবছর সে ধরনের কোন পরিস্থিতি সৃষ্টি হয়নি।
ডিআইজি হাবিবুর রহমান আরো জানান, মহাসড়কে নিয়মিত টহল, অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং যাত্রী সচেতনতার জন্য মাইকিংয়ের ব্যবস্থা রয়েছে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশকেও শিল্পাঞ্চলে দায়িত্ব দেয়া হয়েছে।
প্রেস ব্রিফিংকালে ঢাকা রেঞ্জের এডিশনাল ডিআইজি মো: আসাদুজ্জামান, ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান, সাভার পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল গণি, ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, ধামরাই পৌর মেয়র গোলাম কবীর, সাভার মডেল থানা ওসি এএফএম সায়েদ, আশুলিয়া থানা ওসি রেজাউল হক দিপু, ধামরাই থানা ওসি দিপক সাহা, ব্যবসায়ী নেতা ওবায়দুর রহমান অভি, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।